চীন যাচ্ছে ৫০ টন আম
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২৮ মে প্রথমবারের মতো চীনে আনুমানিক ৫০ টন আম রফতানি করা হবে বলে জানিয়েছেন কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়া।
বুধবার (২১ মে) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
এসময় কৃষি সচিব বলেন, দেশে প্রায় ২৭ লাখ টন আম উৎপাদন হয় এবং নির্দিষ্ট সময়ে এর মৌসুমে শেষ হয়ে যায়। সারা বিশ্বে বাংলাদেশের আমের চাহিদা রয়েছে। প্রধান উপদেষ্টার চীন সফরে আম রফতানির বিষয়ে অগ্রগতি হয়।
তিনি আরও জানান, চীনের বিভিন্ন প্রভিন্সের সঙ্গে আমাদের সরকারের আলোচনা চলছে, কীভাবে আম রফতানি আরও বাড়ানো যায়। এছাড়া অন্য দেশগুলোতেও কীভাবে আম রফতানি বাড়ানো যায়, তা নিয়ে আমরা কাজ করবো। আমের পাশাপাশি চীনে কাঁঠাল রফতানি নিয়েও আমরা ভাবছি বলেও জানান তিনি।
Related News
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More
দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াRead More



Comments are Closed