হবিগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংশ্লিষ্ট মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেফতারকৃতদের একজন শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম শিবলু, অপরজন বাহুবলের পুটিজুরি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম।
সোমবার (১৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে শায়েস্তাগঞ্জ শহরের দাউদনগর বাজার এলাকা থেকে আবুল কাশেম শিবলুকে গ্রেফতার করে পুলিশ। তিনি উপজেলার পশ্চিম বড়চর গ্রামের বাসিন্দা ও মুন্সি আব্দুল ছাত্তারের ছেলে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আল আমিন জানান, ‘আবুল কাশেম শিবলু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। তাঁকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে।’
অপরদিকে একই মামলায় সোমবার সকালে বাহুবলের ভাটপাড়া গ্রাম থেকে পুটিজুরি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম (৫০)-কে গ্রেফতার করে সেনাবাহিনী। তিনি ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং মৃত জমিদার আলীর ছেলে।
আবুল কালামকে গ্রেফতারের পর হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার অফিসার ইনচার্জ এ কে এম শাহাবুদ্দিন শাহীন বলেন, ‘সেনাবাহিনী তাঁকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হবে।’
Related News
হবিগঞ্জে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের এক কর্মকর্তার কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদাRead More
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায়Read More



Comments are Closed