বিশ্বম্ভরপুরে বালুবোঝাই ট্রাকসহ ভেঙে পড়ল সেতু
বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বালুবোঝাই ট্রাকসহ একটি বেইলি সেতু ভেঙে পড়েছে।এতে করে এ পথে চলাচলকারী যাত্রী ও চালকেরা দুর্ভোগে পড়েছেন।
সোমবার (১৯ মে) ভোরে উপজেলার আনোয়ারপুর-নিয়ামতপুর সড়কের সজনার হাওর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সেতু ভেঙে যাওয়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, সীমান্ত নদী জাদুকাটা ও ধোপাজান থেকে অবৈধভাবে খনিজ বালু তোলা হচ্ছে। সেসব বালু বিশ্বম্ভপুরের নৌপথে রাখা বাল্কহেডে লোড করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। চুরি করা খনিজ বালু ট্রাকযোগে সরিয়ে নেওয়ার সময় ভেঙে পড়া বেইলি সেতুটি ব্যবহার করা হতো।
জানা গেছে, ১৫ বছর আগে ভেঙে পড়া সেতুটি নির্মাণ করে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। এতে ব্যয় হয়েছে কয়েক কোটি টাকা। স্থানীয়দের অভিযোগ, সেতুটি নির্মাণে ব্যবহার করা হয়েছিল নিম্নমানের নির্মাণ সামগ্রী। তাই অল্প দিনেই সেতুটি ভেঙে গেছে।
উপজেরার ফতেহপুর ইউনিয়নের ইউপি সদস্য মন্তুস দাশ বলেন, ‘প্রায় ১৫ বছর আগে নিম্নমানের নির্মাণ সামগ্রী দায়সারাভাবে সজনার হাওর সংলগ্ন সড়কের উপর ষ্টিলের সেতুটি নির্মাণ করা হয়। সোমবার ভোরে ট্রাকের ওজনে সেতুটি ভেঙে পড়ে। এর জেরে আনোয়ারপুর-নিয়ামতপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।’
বিশ্বম্ভরপুর থানার ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, ‘ঘটনার পর থেকে ট্রাকটির চালক, হেলপার ও শ্রমিক পালিয়ে গেছেন’।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, ‘অতিরিক্ত ওজন নিয়ে ট্রাকটি ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলো যার কারণে এটি ভেঙে পরেছে। ট্রাক সরানোর পর সেতুটি মেরামত করা হবে।’
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed