হবিগঞ্জে নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, ২জনের কারাদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে লাইসেন্সবিহীন অবৈধভাবে পরিচালনার অভিযোগে নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির মালিকের ছেলে ও এক কর্মচারিকে কারাদন্ড দেয়া হয়েছে।
রোববার (১৮মে) দুপুরে সদর আধুনিক হাসপাতাল সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, সদর আধুনিক হাসপাতাল সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নেই, প্যাথলজিস্ট নেই, রেইট চার্ট নেই। এসব অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টারটিতে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির মালিকের ছেলে আজিজুল মিয়াকে ১ মাস এবং কর্মচারি লিলি চৌধুরীকে ১০ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
Related News
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালেরRead More
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More



Comments are Closed