বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মাধবপুর গ্রামে নিজ বাড়ির পাশের পুকুরে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ মে) বিকেল ৪টার দিকে তাদের মৃত্যু হয়। তারা হলো সামাদ (৮) ও আল-আমিন (৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাবধপুর গ্রামের মৃত রোশন আলীর ছেলে সামাদ এবং হাবিবুর রহমানের ছেলে আল আমিন শনিবার বিকেলে নিজ বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে।
সামাদের মা রীনা বেগম তাদের খুঁজাখুজি শুরু করে এক পর্যায়ে পুকুরের পানিতে নামেন। তিনি তাদের ডুবন্ত অবস্থায় দেখতে পান। পরে তাদের আত্নীয়-স্বজন দুজনকে উদ্ধার করেন।
কিন্তু ততক্ষনে সব শেষ! তারা দু’জন না ফেরার দেশে পাড়ি দিয়েছে বলে ঘোষণা করেন গ্রামের অভিজ্ঞরা।
পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed