রোববার সিলেটের যে সব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: রবিবার সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন কিছু এলাকায় উন্নয়নকাজের জন্য বন্ধ রাখা হবে বিদ্যুতের সরবরাহ।
এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানায়, রবিবার (১৮ মে) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রবিবার (১৮ মে) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আওতাধীন সিলেট শেখঘাট উপকেন্দ্রের ৩৩/১১ কেভি ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এলাকাগুলো হলো- নগরীর জল্লারপাড়, ক্বীন ব্রিজ, নবাব রোড, লালা দীঘিরপার, ঘাসিটুলা, পুলিশ লাইন, সার্কিট হাউজ এক্সপ্রেস, কলাপাড়া, ভাতালিয়া ফিডারের আওতাধীন সিজিএম কোর্ট, বাংলাদেশ ব্যাংক, বেতার, সাগর দীঘিরপার, দাড়িয়াপাড়া, জল্লারপাড়, জামতলা, মির্জাজাঙ্গাল, ছায়ানীড়, ছায়াতরু, সরষপুর গলি, মদন মোহন কলেজ, লামাবাজার (আংশিক), মাছুদিঘীর পার, রামেরদিঘীর পার, তালতলা, তেলিহাওর, শেখঘাট, শুভেচ্ছা আবাসিক এলাকা, পশ্চিম কাজির বাজার, জিতু মিয়ার পয়েন্ট তৎসলগ্ন কুয়ারপার, বিলপার, ইঙ্গুলাল রোড, লালাদিঘীর পার, নবীন আবাসিক এলাকা, ভাঙ্গাটিকর এলাকাসমূহ।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (১৮ মে) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের পূর্বেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের পরিপ্রেক্ষিতে গ্রাহক ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে বিউবো কর্তৃপক্ষ।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed