মৌলভীবাজারে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের পূর্ব শংকরসেনা গ্রামে ঝুমন মিয়া নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ মে) দুপুরের দিকে উপজেলার শংকরসেনা নিজ বাড়ির পুকুরে ডুবে তার মৃত্যু হয়। শিশুটির বাবার নাম দুলাল মিয়া। তিনি পেশায় একজন ট্রাক চালক।
স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে শিশু ঝুমন মিয়ার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি ঘরের বাইরে খেলাধুলায় মত্ত ছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে শিশুটির মা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পেছনের পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন চিৎকার শুরু করেন। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার সম্রাট পোদ্দার বলেন, ‘শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই শিশুটি মৃত্যু হয়েছে।’
Related News
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে ৮ হাজারের অধিক পানগাছ কর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে অবস্থিত নার্সারি খাসিয়া পুঞ্জিতে ভয়াবহ এক হামলারRead More
কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপন ও চারা বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে নির্বাচনীRead More



Comments are Closed