দোয়ারাবাজারে বজ্রপাতে ২ বালু শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে ২ বালু শ্রমিকের মৃত্যু, এ ঘটনায় একজন আহত ও একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (১৭ মে) ভোররাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিনপাড়া এলাকায় চেলা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের মজম্মিল আলীর ছেলে আফিজ আলী (৫০) ও লামনীগাঁও গ্রামের আমির আলীর ছেলে জুয়েল আহমদ (১৯)। আহত হাফিজুল হককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নিহত আফিজ আলীর ছেলে।
অপরদিকে আহত রুবেল আহমদ (১৯) নিখোঁজ রয়েছেন। তিনি একই উপজেলার কাঠালবাড়ি গ্রামের মাসুক মিয়ার ছেলে।
নিখোঁজ রুবেল আহমদকে উদ্ধারে ছাতকের নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে।
স্থানীয় সুত্রে জানা যায়, একটি ইঞ্জিনচালিত স্টিল বডির নৌকা নিয়ে ভোরে বালু উত্তোলনের জন্য কোয়ারী এলাকায় যাওয়ার পথে শারপিনপাড়া এলাকায় তারা বজ্রপাতের শিকার হন। তারা সবাই সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, বজ্রপাতে ২ জনের মৃত্যুর হয়েছে এবং রুবেল আহমদ নামে একজন নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধার করতে থানা ও নৌ-পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট সকাল থেকে অভিযান চালিয়ে যাচ্ছে।
Related News
জগন্নাথপুরে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামসুদ্দিন সাদ্দামRead More
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান দরজায় পেট্রল ঢেলে আগুন দিয়েছেRead More



Comments are Closed