সিলেটে দেড় কোটি টাকার চোরাই পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি। পৃথক অভিযানে শনিবার সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।
শনিবার এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক।
বিজিবি সূত্র জানিয়েছে, শনিবার সকালে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী তামাবিল, সংগ্রাম, দমদমমিয়া এবং সোনালীচেলা বিওপির টহল টিম অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় স্কিন ব্রাইট ক্রিম, অরিস সিগারেট, সনপাপড়ি, বিস্কুট, চকলেট ও গরু জব্দ করা হয়। এছাড়া অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত বাংলাদেশী বারকী নৌকাও জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৪৪ লাখ টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধিন।
Related News
গোলাপগঞ্জে ট্রাক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ট্রাক শ্রমিক উপ-কমিটির শ্রমিকরা অবৈধ ব্যাটারিচালিত ভ্যানগাড়ি বন্ধের দাবিতেRead More
সেপ্টেম্বর মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২৬ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দূর্ঘটনায় প্রানহানি কমেছে। সেপ্টেম্বরRead More



Comments are Closed