Main Menu

সিলেটে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। অপর একজন মারাত্মক আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১৭ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির আইসি মো. আলাউদ্দিন।

নিহতরা হলেন, নগরীর আম্বরখানা বড়বাজার এলাকার মুর্শেদ আলীর ছেলে মোহাম্মদ মুরাদ আহমদ শাওন এবং একই এলাকার সামছুল আলমের ছেলে মোহাম্মদ আশরাফুল ইসলাম। দুর্ঘটনায় আহত তাদের অপর বন্ধু একই এলাকার নুর মিয়ার ছেলে মিজানুর রহমান সজিব।

Manual4 Ad Code

জানা যায়, শুক্রবার (১৬ মে) বিকেল ৫টার দিকে একটি মোটরসাইকেলে (সিলেট-ল ১২ ৭৭ ২৫) তিন বন্ধু বিমানবন্দর এলাকায় যাচ্ছিলেন।মালনিছড়া চা বাগানের পুলিশ বক্সের সামনে আসলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে তিন জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। অপরজন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন, তার অবস্থাও গুরুতর।

বিমানবন্দর থানা পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

তাদের দ্রুত উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনকে ভর্তি করা হয়। অপর একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছিল। তার নাম শাওন। তার সম্পর্কে এর বেশি কিছু জানাতে পারেননি আলাউদ্দিন। তবে তিনি জানিয়েছেন, শাওনকে কোথাও ভর্তির আগেই তিনি মৃত্যুবরণ করেছেন।

Manual1 Ad Code

আর ওসমানীতে ভর্তি হওয়া দুজনের একজন শুক্রবার রাতে মৃত্যুবরণ করেছেন। তার নাম মো. আশরাফুল ইসলাম (১৮)। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শেলবরছ গ্রামের সামছুল আলমের ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়।

Manual8 Ad Code

শনিবার (১৭ মে) দুপুরে বড়বাজার এলাকায় নিহতদের বাড়ির পাশে একটি খোলা জায়গায় তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে হযরত মানিকপীর (রহ.) মাজার সংলগ্ন কবরস্থানে ২ বন্ধুকে পাশাপাশি কবর দেয়া হয়।

Manual5 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code