দোয়ারাবাজারে সুরমা নদীতে ধরা পড়ল ৪২ কেজির বাগাড়
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৪২ কেজি ওজনের একটি বিশাল বাগাড় মাছ।
বুধবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলার সদরসংলগ্ন সাইডিং ঘাট এলাকায় মাছটি জেলে কেরাম উদ্দিনের জালে উঠে আসে। তিনি শরিফপুর গ্রামের বাসিন্দা।
কেরাম উদ্দিন মাছটি স্থানীয় দোয়ারাবাজার মাছ বাজারে নিয়ে গেলে খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। মাছটি দেখতে ভিড় করেন অনেক উৎসুক মানুষ। কেউ ছবি তোলেন, কেউ ভিডিও ধারণ করেন। কেরাম উদ্দিন মাছটির দাম চেয়েছিলেন ৫০ হাজার টাকা। শেষ পর্যন্ত দরদাম করে বাজারের ব্যবসায়ী সলিম উদ্দিন, বাতির নূর এবং মনির আহমেদ ৪৫ হাজার টাকায় মাছটি কিনে নেন। তারা জানান, মাছটি ঢাকায় পাঠিয়ে দেওয়া হবে।
ব্যবসায়ী সলিম উদ্দিন জানান, সাইডিং ঘাট এলাকার সুরমা নদী অনেক গভীর। এখানে মাঝে মাঝে বড় বাগাড় মাছ ধরা পড়ে। তবে এত বড় বাগাড় মাছ এর আগে দেখা যায়নি।
উল্লেখযোগ্য বিষয় হলো, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন)-এর তালিকা অনুযায়ী বাগাড় একটি মহাবিপন্ন প্রজাতির মাছ। বাংলাদেশের বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী, এই মাছ শিকার, ধরা ও বিক্রি করা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। কিন্তু আইনের সঠিক প্রয়োগ না থাকায় প্রকাশ্যেই এসব মাছ ধরা ও বেচাকেনা চলছে।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed