৭ ঘন্টা বন্ধ থাকার পর ফের চালু হলো সিলেটের রেল যোগাযোগ
বৈমাখী নিউজ ডেস্ক: দীর্ঘ সাত ঘন্টা বন্ধ থাকার পর আবারো চালু হয়েছে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ।
শনিবার (১০ মে) রাতে ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পৌনে সাত ঘণ্টা বন্ধ ছিলো ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ।
এ বিষয়ে সিলেট রেলওয়ে স্টেশনের মাস্টার নুরুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পৌনে সাত ঘণ্টা বন্ধ ছিলো তবে সিলেটের রেল চলাচল স্বাভাবিক ছিলো।
প্রসঙ্গত, শুক্রবার (৯ মে) রাত সোয়া ১০টার দিকে চট্টগ্রাম থেকে আসা ৬০৩ নম্বর মালবাহী ট্রেনের একটি বগি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের অদূরে পৈরতলা রেলক্রসিংয়ের সামনে লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
Related News
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More



Comments are Closed