Main Menu

গোলাপগঞ্জে ব্যবসায়ী শাহিন হত্যায় ১ জনের মৃত্যুদন্ড ও ৪ জনের যাবজ্জীবন

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ব্যবসায়ী এহতেশামুল হক শাহিন হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড এবং ৪ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। অনাদায়ে আরো ৩ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

Manual3 Ad Code

বুধবার (৭ মে) সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাহমুদুল হাসান এই রায় ঘোষণা করেন।

Manual7 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. জামশেদ আলম।

মৃত্যুদন্ডপ্রাপ্ত ওয়াহিদুর রহমান সানি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হাজিপুর গ্রামের মাহবুবুর রহমান ফয়সালের ছেলে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, গোলাপগঞ্জ উপজেলার কায়স্ত গ্রামের জামাল হোসেনের ছেলে সারওয়ার হোসেন, মানিক মিয়ার ছেলে শাকিল আহমেদ, নুর ইসলামের ছেলে ফাহিম ইসলাম এবং বিশ্বনাথ উপজেলার বাহাড়া গ্রামের আহমদ আলীর ছেলে রায়হান আহমেদ। আসামীদের মধ্যে রায়হান পলাতক রয়েছেন। বাকী আসামীরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

তাছাড়া এই মামলায় জামিনে থাকা গোলাপগঞ্জের হাজিপুর গ্রামের মৃত তৈবুর রহমানের ছেলে মাজেদুর রহমানকে খালাস প্রদান করা হয়েছে।

নিহত এহতেশামুল হক শাহিন গোলাপগঞ্জের হাজিপুর লরিফর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। তিনি হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক সহ-সভাপতি ছিলেন।

জানা যায়, শাহিন ২০২১ সালের ২১ মার্চ দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা থেকে জরুরী কাজ শেষ করে সিলেট পৌছে সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন। গ্রামে আসামাত্র কয়েজন সন্ত্রাসী রাস্তায় কলাগাছ ফেলে অটোরিকশার গতিরোধ করে। এসময় সন্ত্রাসীরা শাহিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে চালক ও পরিবারের সহযোগিতায় তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

এ ঘটনায় ২৩ মার্চ নিহতের ছোট ভাই ইফতেখারুল হক সবুজ বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। এই মামলায় ২ মে র‌্যাব-৯ সদস্যরা ৪ জনকে গ্রেফতার করে।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code