দুই কিশোরীকে কক্সবাজারে নিয়ে অনৈতিক কাজ করানো স্বামী-স্ত্রী রিমান্ডে
বৈশাখী নিউজ ডেস্ক: দুই কিশোরীকে চাকরির প্রলোভন দেখিয়ে সিলেট থেকে কক্সবাজার নিয়ে গিয়ে আবাসিক হোটেলে আটকে অনৈতিক কাজ করানোর ঘটনায় গ্রেফতারকৃত স্বামী-স্ত্রীকে রিমান্ডে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৬ মে) দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে আমামিদের তুলে পুলিশ রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ বিচারক ছগির আহমদ জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
আসামিরা হলেন- সিলেটের শাহপরাণ থানাধীন পীরেরবাজার এলাকার টিকেরপাড়ার বাসিন্দা শাহনাজ বেগম ও তার স্বামী মুরাদ আহমেদ রাজু।
এর আগে ২৮ এপ্রিল ভোররাতে শাহপরাণ থানাপুলিশ অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে এ দুজনকে গ্রেফতার করে।
দুদিনের রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন। তিনি বলেন, ‘দুই কিশোরীকে চাকরির প্রলোভন দেখিয়ে পাচারের ঘটনায় দায়ের করা মামলায় আদালত দুই আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা সোহেল চন্দ্র সরকার মানবপাচার মামলায় গ্রেফতারকৃত আসামি শাহনাজ বেগম ও তাঁর স্বামী মুরাদ আহমেদ রাজুর পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
পুলিশ জানায়, ঢাকায় গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে ৮ এপ্রিল শাহপরাণ মাজার গেট থেকে দুই কিশোরীকে (১৬ বছর) তাদের প্রতিবেশী শাহনাজ ও তার স্বামী মুরাদ আহমেদ রাজু কক্সবাজারে নিয়ে যায়। সেখানে তাদের ছেলে ইমন হোসেন ও মেয়ে পিংকি ওরফে বৃষ্টি মিলে ওই ২ কিশোরীকে কক্সবাজারে দুটি হোটেলে ১৫ দিন আটক রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করে।
একপর্যায়ে দুই কিশোরী সিলেটে পালিয়ে আসে। পরে তাদের অসুস্থ অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।
এ ঘটনায় ভুক্তিভোগী এক কিশোরীর মা বাদী হয়ে ২৭ এপ্রিল রাতে শাহপরাণ থানায় মামলা (নং-২৩) দায়ের করেন। মামলা দায়েরের একদিনের মাথায় শীর্ষ অভিযুক্ত দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।Read More
হবিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ: ২ জনের ৩ বছরের কারাদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জে মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুইRead More



Comments are Closed