Main Menu

সিলেটে সহকারী শিক্ষকদের ৩য় দিনের কর্মবিরতি পালন

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে সিলেটের প্রাথমিক সহকারী শিক্ষকরা ৩য় দিনের মতো কর্মবিরতি কর্মসূচি পালন করেন।

মঙ্গলবার (৭ মে) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ৩য় দিন প্রায় ঘন্টাব্যাপী কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়।

Manual4 Ad Code

জানা গেছে, ১১তম গ্রেডে বেতন নির্ধারণসহ তিন দফা দাবিতে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা টানা কর্মবিরতি পালন করার ঘোষণা দেন। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি মোতাবেক ‘৫মে থেকে ১৫মে’ পর্যন্ত ১ঘন্টা, ‘১৬মে থেকে ২৫মে’ পর্যন্ত ২ঘন্টা, ২৬মে থেকে পূর্ণ দিবস। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি কর্মসূচি চলবে।

সহকারী শিক্ষকদের তিন দফা দাবিগুলো হচ্ছে- সরকারের গঠিত কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ। ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন। প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি প্রদান।

সহকারী শিক্ষক সমিতির সিলেট জেলা সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও জৈন্তাপুর উপজেলার সভাপতি মোহাম্মদ জাকারিয়া বলেন বলেন, ‘ন্যায্য দাবি আদায়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনে আমরা ঐক্যবদ্ধ। কর্মবিরতি জৈন্তাপুর উপজেলায় যথাযথ ভাবে পালন করা হয়েছে। শিক্ষকদেরকে কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানাই।’

Manual5 Ad Code

সহকারী শিক্ষক সমিতির সিলেট জেলা কমিটির উপদেষ্টা মোহাম্মদ ছয়ফুল আলম সহকারী শিক্ষকদের সম যোগ্যতায় অন্যান্য ডিপার্টমেন্ট ১০ম গ্রেড পায়, আমরাও পাওয়ার যোগ্য কিন্তু বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় আমাদের দাবী ১১তম গ্রেড।

তিনি আরও বলেন, আমাদেরকে আন্দোলনমুখী না করে শিক্ষার মানোন্নয়নে বৈষম্য দূরীকরণে ৩ দফা দাবী দ্রুত মেনে নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code