জামালগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে জাকির হোসেন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাকনার হাওরে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে পাকনার হাওরে ধান কাটতে যায় জাকির। এসময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আকস্মিক বজ্রপাত হলে ধান কাটার সময় বজ্রপাতের শিকার হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত জামালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আলমগীর হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, হাওরে ধান কাটার সময় বজ্রপাতে কৃষক জাকির হোসেনের মৃত্যু হয়েছে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, হাওরে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed