বিশ্বনাথ পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের একটি পুকুর থেকে শাওন আহমদ (২০) নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে শাওন আহমদের মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান তার ভাই সাজন আহমদ। এরপর তাকে পুকুর থেকে দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য তার মরদেহ মেডিকেল মর্গে রাখা হয়েছে বলে বিশ্বনাথ থানা পুলিশ সূত্রে জানা গেছে।
শাওন স্থানীয় এলাকার চরচন্ডি গ্রামের মাসুক আলীর ছেলে এবং উত্তর দৌলতপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী রহমত আলীর কেয়ারটেকার ছিলেন বলে জানা যায়। প্রবাসী রহমত আলীর ফিশারির পুকুর থেকে উদ্ধার হওয়া শাওনের মরদেহ প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানিয়েছেন প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পানিতে পড়েই তাঁর মৃত্যু হয়েছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed