সিলেটে ট্রাক ভর্তি ১২৫ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাই পথে নিয়ে আসা ১২৫ বস্তা ভারতীয় চিনির চালান জব্দ করেছে পুলিশ।
রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের নতুনপাড়া কাঁচা রাস্তার উপর থেকে চিনি ভর্তি ট্রাকটি আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।
সিলেট মহানগর পুলিশের এক সংবাদ বিঞ্জপ্তিতে জানানো হয়, সন্দেহজনক ট্রাকটি পুলিশের সিগন্যাল অমান্য করে মালনিছড়া বাগানে প্রবেশ করে। পুলিশ তাৎক্ষণিক ধাওয়া দিলে চালকসহ ২/৩ জন অজ্ঞাতনামা চোরাকারবারী ট্রাকটি (নং ঢাকা মেট্রো-ট-১৫-০৭০৫) এয়ারপোর্ট থানাধীন নতুনপাড়া কাঁচা রাস্তার ওপর ফেলে পালিয়ে যায়।
পরে তারা ট্রাকটিতে তল্লাশী চালিয়ে ১২৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। যার বর্তমান বাজারমূল্য ৭ লক্ষ ৩৫ হাজার টাকা।
ট্রাকটি পুলিশ হেফজতে আছে এবং সংশ্লিষ্ট চোরাকারবারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed