Main Menu

সিলেটে ৪৫ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ গ্রেপ্তার ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চিনিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সিলেটের এয়ারপোর্ট থানাধীন বাইপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার উরাগ্রাম এলাকার সৈকত আলীর ছেলে সেলিম আহমদ (৩২) ও বগাইয়া হাওড় এলাকার জাবেদ আলীর ছেলে ইসমাইল আলী (৭০)।

পুলিশ জানায়, শনিবার দুপুরে বাইপাস এলাকায় অভিযান চালিয়ে চিনি বুঝাই একটি ট্রাক আটক করে পুলিশ। পরে তল্লাশি করে ট্রাকে থাকা ৪৫ বস্তায় ২ হাজার ২০৫ কেজি অবৈধ ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৬৪ হাজার টাকা। এ সময় চালকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিতন করেছেন।

তিনি বলেন, ‘এ ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।’

Share





Related News

Comments are Closed