ছাতকে বাগদাদ বেকারী কারখানাকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
ছাতক প্রতিনিধি: কাপড়ে ব্যবহৃত রং খাবারে ব্যবহার করা হচ্ছে এবং অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরির অভিযোগে সুনামগঞ্জের ছাতকের বাগদাদ বেকারি কারখানায় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ৫০ হাজার টাকা জরিমানা এবং কেক ও পাউরুটি জব্দ করা হয়।
রবিবার (২৭ এপ্রিল) দুপুরে শহরের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছনে বাগদাদ বেকারি কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম। এসময় পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, বাগদাদ বেকারিতে গামছা কাপড়ে ব্যবহৃত রং খাবারে ব্যবহার করা হচ্ছে এবং অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি করা হচ্ছে। বেকারি কর্মীদের হাতে ছিল না হ্যান্ড গ্লাভস। বেকারিতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না। পাশাপাশি মোড়কবিধিও মানা হয়নি সঠিকভাবে। এ সকল অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সেকশন ৪২ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অবৈধ প্রক্রিয়ায় উৎপাদিত কেক ও পাউরুটি (৮ কেজি ৬৪০ গ্রাম) জব্দ করা হয়েছে।
একই সঙ্গে ৭ দিনের মধ্যে কারখানার পরিবেশ উন্নত করার পরামর্শ দেওয়া হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed