ভারতীয় চল্লিশ কেজি গাঁজা জব্দ, নারী মাদক কারবারি গ্রেফতার
বিশেষ প্রতিনিধি: পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় চল্লিশ কেজি গাঁজা জব্দ করেছে সুনামগঞ্জের জামালগঞ্জ থানা পুলিশ।
অন্যত্র বিক্রয়ের জন্য নিজ হেফাজতে গাজার চালান মজুদ রাখার অভিযোগে অঞ্জনা আক্তার নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার অঞ্জনা জামালগঞ্জের সাচনা বাজার ইউনিয়নের ইয়াছিন মিয়ার স্ত্রী।
শনিবার সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বশীল অফিসার এ তথ্য নিশ্চিত করেন।
মিডিয়া অফিসার জানান, শনিবার দুপুরে জামালগঞ্জ থানা পুলিশ নিজস্ব গোয়েন্দা সুত্রে প্রাপ্ত তথ্যের ভিক্তিত্বে সাচনা বাজারের রামনগর গ্রামে মৃত মন্তাজ আলীর ছেলে ইয়াছিন মিয়ার বসতঘরে তল্লাশী চালায়। তল্লাশীকালে অন্যত্র বিক্রির জন্য বসতঘরে মজুদকৃত ২০ কেজি ভারতীয় গাজা জব্দ করে পুলিশ। একই সময় গাজা ক্রয় বিক্রয়ে জড়িত থাকায় ইয়াছিনের স্ত্রী নারী মাদক কারবারি অঞ্জনাকে গ্রেফতার করে পুলিশ।
একই রাতে একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে পেশাদার মাদক কারবারি হাফিজুর রহমানের বসতঘরে মজুদকৃত আরোও ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে পুলিশ। পুলিশী অভিযান আ্চ করতে পেরে হাফিজুর বসতবাড়ি থেকে কৌশলে পালিয়ে যায়। জব্দকৃত গাজার মুল্য প্রায় ৬ লাখ টাকা।
জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে ওই অভিযানে এসআই শামীম কবির, এসআই মাসুদ রানা, এএসআই মোঃ গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।
Related News
সুনামগঞ্জে ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পৈতৃক সম্পত্তি বিক্রির বিরোধের জেরে ভাবী হামিদা খানমকে (৬০) হাতুড়িRead More
সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক সংস্কারে প্রায় ৬ কোটি টাকার অনিয়মের অভিযোগ
সুনামগঞ্জ প্রতিনিধি: সড়কে সংস্কারের দৃশ্য নেই, মাঠে নেই কাঙ্ক্ষিত কাজের চিহ্ন—তবু কাগজপত্রে যেন কাজ শেষ।Read More



Comments are Closed