Main Menu

জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে ৩৯ বস্তা ভারতীয় শূটকি মাছ আটক

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে সেনা বাহিনীর অভিযানে ৩৯ বস্তা ভারতীয় শুটকি মাছ আটক করা হয়েছে।

সেনাক্যাম্প সূত্রে জানা যায়, সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৫ এপ্রিল শুক্রবার সকাল ৮টায় গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের মেজর জাযাউল ইহসান চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনীর টহলটিম ফতেহপুর বাজারের পূর্ব পাশ হতে বন্ধ অবস্থায় ১টি ডিআই পিকআপ গাড়ী আটক করে। এসময় গাড়িতে তল্লাসী চালিয়ে ৩৭ বস্তায় ১ হাজার ৬৮৮ কেজি চিংড়ি, ১ বস্তায় ৬৭ কেজি ফলি মাছের শুটকি ও অন্য এক বস্তায় ৬৭ কেজি চাপিলা মাছের শুটকি উদ্ধার করা হয়।

পরে সেনাবাহিনী শুটকি ও ডিআই পিকআপ জব্দ করে ক্যাম্পে নিয়ে যায়। পরবর্তীতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) র নিকট হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সেনা বাহিনীর অভিযানে জব্দকৃত আলামত সমুহের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

Share





Related News

Comments are Closed