সিলেটে ১০২ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মহাজনপট্রি থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তানভীর হোসেন নামের এক তরুণকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
ধৃত তানভীর সুনামগঞ্জ জেলার ছাতক উপেজেলার বেতুরা গ্রামের মো. সুলেমানের ছেলে।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ইবাদুল্লাহ ও তার ফোর্স মহানগরের মহাজনপট্টির এলাকা থেকে তানভীরকে আটক করে। পরে এ ঘটনার কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে একটি মামলা রুজু করা হয়। এছাড়াও থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে আটককৃতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed