জৈন্তাপুরে ২০১ পিস ইয়াবাসহ ২জন আটক
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলায় সেনাবাহিনীর ইনফেন্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের মাদক বিরোধী অভিযানে ইয়াবা, ইয়াবা বিক্রয়ের নগদ অর্থ সহ ২জনকে আটক করা হয়েছে।
সেনা বাহিনীর জৈন্তাপুর ক্যাম্প সূত্রে জানা যায়, ২৪ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের দেয়া তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।
২৭ বীর ইউনিটের মেজর জাযাউল ইহসান চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনীর টিম ৫নং ফহেতপুর ইউপির হরিপুর মাঝেরটোল গ্রামে হতে ২জনকে আটক করে। এ সময় তাদের নিকট হতে ২০১ পিস ইয়াবা, ৩টি মোবাইল ফোন সহ মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৫শত টাকা উদ্ধার করে সেনাবাহিনী। পরে দুইজনকে জব্দকৃত আলামত সহ জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন হরিপুর গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে নাসির উদ্দিন (৪৬), অপরজন হলেন লামা শ্যামপুর গ্রামের ইউনুসে আলীর ছেলে মাসুক আহমেদ (২৯)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, সেনা অভিযানে মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed