শান্তিগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহনন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে রিমা আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যার খবর পাওয়া গেছে।
শুক্রবার (২৫ এপ্রিল) ভোরে উপজেলার জয়কলস ইউনিয়নের কামরূপদলং গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে ভোররাত ৫টার মধ্যে কোন এক সময় কামরূপদলং গ্রামে স্বামীর বাড়ির শয়নকক্ষের বাঁশের তীরের সাথে উড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ওই গৃহবধু আত্মহত্যা করেছেন এমন খবর পেয়ে থানার এসআই নোবেল সরকার সঙ্গীয় ফোর্স গিয়ে লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed