Main Menu

সুনামগঞ্জে ৪০ লাখ টাকার ভারতীয় ফুচকা জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে পরিত্যক্ত একটি ঘর থেকে ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় ফুচকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার লাউড়েরগড় সীমান্ত এলাকা থেকে ওই ফুচকা জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, উপজেলার লাউড়েরগড় মুদেরগাঁও বিন্নাকুলি এলাকার বেশকয়েকটি পরিত্যক্ত ঘরে ভারতীয় পণ্য মজুদ করে পাচারের জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এমন গোপন খবর পায় বিজিবি। এর ভিত্তিতে রাতভর যাদুকাটা নদীর বালিচর ও সন্দেহভাজন ঘরে অভিযান পরিচালনা করে। এরপর বাংলাদেশি পোল্ট্রি ফিডের ও মাছের ফিডের ৩৫০টি বস্তায় ভরে রাখা কয়েক হাজার প্যাকেট ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ফুচকা জব্দ করা হয়।

বিজিবি ও স্থানীয়রা জানান, চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে নিয়ে আসা ফুচকা সীমান্ত এলাকায় থেকে নিরাপদ দূরত্বে নিয়ে এসে মজুদ করেন চোরাকারবারিরা। পরে সুযোগ বুঝে নৌপথে সড়ক পথে সিলেট ঢাকা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাচারের অপেক্ষা করছিলো।

তবে গেল ২২ ও ২৩ এপ্রিল দুই দিনে প্রায় ৮০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করে বিজিবি।

২৮ বিজিবির অধিনায়ক লে কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, চোরাচালান প্রতিরোধ করতে বিজিবি সবসময় তৎপর রয়েছে। এজন্য এলাকাবাসী সহযোগিতা কামনা করেন তিনি।

Share





Related News

Comments are Closed