দিরাইয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: বাড়ির সামনে খড় সংগ্রহ করার সময় সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে আবু আইয়ূব (২০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রফিনগর ইউনিয়নের সেচনী গ্রামের এই ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত আবু আইয়ূব সেচনী গ্রামের ইকবাল হোসেনের ছেলে।
এদিকে বজ্রপাতে নিহতের বড় ভাই অলিউর ও গ্রামের কাবিল মিয়ার ছেলে মনিরুল (৩৫) আহত হয়েছেন।
নিহত আবু আইয়ূব এর চাচাতো ভাই সুজন মিয়া জানান, বাড়ির সামনে ধানের খড় সংগ্রহের কাজ করছিলাম আমরা। এসময় হঠাৎ বজ্রপাত হয়। আহতদের স্থানীয়রা বাংলা বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি আবু আইয়ূব কে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed