তাহিরপুরে যুবলীগ নেতা সুজন গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা গোলাম কাদির সুজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ১০টায় সদর ইউনিয়নের জয়নগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সুজন তাহিরপুর উপজেলা যুবলীগ নেতা ও সুনামগঞ্জ জেলা মৎস্যজীবী লীগ সদস্য। তিনি উপজেলার সদর ইউনিয়নের জয়নগর গ্রামের কালা মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ কয়েকজনের নামে দায়ের নাশকতার মামলার তালিকাভুক্ত আসামি গোলাম কাদির সুজনকে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া ঘটনাস্থলে সুজনের উপস্থিতি ও সম্পৃক্ততার প্রমাণ রয়েছে পুলিশের কাছে।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, নাশকতা মামলার তালিকাভুক্ত আসামি সুজনকে গ্রেফতারকে করা হয়েছে। বুধবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হবে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Related News
ছাতকে সাংবাদিকের ওপর হামলা ও অপপ্রচারের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
Manual7 Ad Code ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর গ্রামে বিদ্যুৎRead More
জামালগঞ্জের সুরমায় দুটি ড্রেজার সহ বালি বোঝাই ট্রলার জব্দ, গ্রেপ্তার ২
Manual8 Ad Code বিশেষ সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদী থেকে দুটি ড্রেজার সহ একটি খনিজRead More



Comments are Closed