Main Menu

শায়েস্তাগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সিলেট-ঢাকা মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তবে নিহত পথচারীর পরিচয় শনাক্ত করা যায়নি। তার বয়স ৫০ বছর হবে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে শায়েস্তাগঞ্জে স্কয়ার কোম্পানির কাছে এই দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই নজরুল ইসলাম জানান, শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় অজ্ঞাত এক পথচারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। পথচারীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় বাসটি। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিচয় শনাক্তে আমরা কাজ করছি।

 

Share





Related News

Comments are Closed