হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নারীসহ নিহত ৪, আহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ সময় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে মাধবপুর উপজেলার বাখরনগরে ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।
নিহতদের মধ্যে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কাদমা গ্রামের জামাল হাসান (৪০) ও তার স্ত্রী আয়েশা বেগমের (৩৮) পরিচয় মিলেছে। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
স্থানীয়রা জানান, বাসা বাড়ির মালামালসহ পিকআপটিতে অনুমান ১৬/১৭ জন যাত্রী ছিলেন। পিকআপটি রাত ২টার দিকে মাধবপুর উপজেলার বাখরনগরে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চারজন নিহত ও পাঁচজন আহত হন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন বলেন, ‘ট্রাক ও পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। লাশগলো উদ্ধার করে সদর হাসপাতালে রাখা হয়েছে।’
তিনি আরও জানান, হতাহতরা পিকআপ ভ্যানের যাত্রী। নিহত দম্পতির পরিচয় মিলেছে। পুলিশ বাকিদের পরিচয় জানার চেষ্টা করছে।
Related News
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালেরRead More
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More



Comments are Closed