ব্যবসায়ীদের দুঃখ দুর্দশার কথা শুনলেন কয়েস লোদী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ব্যবসায়ীদের দুঃখ দুর্দশার কথা শুনলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
এসময় তিনি ব্যবসায়ীদের আশ্বাস প্রদান করে বলেন, আমরা দীর্ঘদিন পর ফ্যাসিস্ট মুক্ত হয়েছি। ব্যবসায়ীরা হচ্ছেন নগরীর প্রাণ। আপনাদের সকল সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্ঠা অব্যাহত থাকবে, ইনশাল্লাহ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে ব্যবসায়ীদের সাথে আলাপকালে আরোও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি রহিম মল্লিক, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, লালদিঘীর পুরাতন হকার্স মার্কেট দোকান মালিক ব্যবসায়ী কমিটির সভাপতি আনোয়ার মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ, নতুন হকার্স মার্কেটের সভাপতি সামছুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক মিয়া, লালদিঘীর পুরাতন হকার্স মার্কেট দোকান মালিক ব্যবসায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুস ছোবহান, সহ-সভাপতি জব্বার আহমদ পাপ্পু, সহ-সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, অর্থ সম্পাদক আবুল হাসনাত জুবেদ, দপ্তর সম্পাদক শামীম আহমদ চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক শাহজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, প্রচার সম্পাদক রেজওয়ান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed