শান্তিগঞ্জে অপারেশন ডেভিল হান্টে যুবলীগ নেতা গ্রেপ্তার
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশের অপারেশন ডেভিল হান্ট অভিযানে শহিদ মিয়া (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত শহিদ মিয়া শান্তিগঞ্জ থানা এলাকার শিমুলবাক ইউনিয়নের হাফিজুর রহমানের পুত্র। তিনি শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৬ এপ্রিল) শান্তিগঞ্জ থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সুলেমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২ টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সামনে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে শহিদ মিয়াকে আটক করা হয়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) আকরাম আলী বলেন, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে শহিদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে এবং বৃহস্পতিবার (১৭ এপ্রিল) আদালতে সোপর্দ করা হবে।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed