সিলেটে ট্রাক চাপায় আরেক ট্রাকের চালক-হেলপার নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার থানা এলাকার পারাইরচক এলাকায় ট্রাক চাপায় অপর ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।
গত সোমবার (১৪ মার্চ) রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ট্রাক চালক শাহীন মিয়া (৫০) ও হেলপার কামাল মিয়া (৪৫)।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক এলাকায় চাকা পাংচার হয়ে একটি ট্রাক বিকল অবস্থায় সড়কের এক পাশে দাঁড় করানো ছিল। ওই ট্রাকের চালক ও হেলপার বিকল ট্রাকটি মেরামত করার চেষ্টা করছিলেন। এসময় শ্রীরামপুর থেকে পারাইরচকের দিকে আসা পাথরবোঝাই অন্য একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ওসি জানান, মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জব্দ করা হয়েছে ট্রাকও। তবে চালক পালিয়ে গেছে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed