সিলেটে আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সিলেটে ১৮ নারী-পুরুষকে আটক করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) রাতে নগরীর সুরমা মার্কেটস্থ নিউ সুরমা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন।
আটককৃতরা হলো, কাওসার হোসেন (২৮), মো. ফারুক (৪৫), মো. আলী (২৭), উজ্জল আহমদ (২৩), শুভ আহমেদ (২০), মারুফ খান (২০), আব্দুল মজিদ (৩৫), রিমন (২৪), মোঃ রাসেল (৩০), আল আমিন আহমদ (২৪), হাসেম (২৭), মতিউর রহমান (৩২), রাফি (২২), তিশা আক্তার (৩০), রুমা খাতুন (২২), কেয়া মনি (২৬), জান্নাতুল ফেরদৌস (২৬) ও নিলুফা (২৭)। তাদের কারোর ঠিকানা জানায়নি পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানা পুলিশ নগরীর সুরমা মার্কেটস্থ নিউ সুরমা আবাসিক হোটেলে অভিযান চালায়। এসময় অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১৮ জন নারী-পুরুষকে আটক করে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
Related News
কাজিরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার শিশু যৌন নির্যাতন ও বলাৎকারর চেষ্টার অভিযোগে মাদ্রাসারRead More
সিলেটে শব্দ ও বায়ুদূষণের দায়ে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগ ও জেলা কার্যালয়ের উদ্যোগে সিলেটের মুরাদপুর বাইপাস এলাকায়Read More



Comments are Closed