ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে স্লোগানে স্লোগানে মুখরিত দিরাই
সুনামগঞ্জ সংবাদদাতা: ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মার্চ ফর প্যালেস্টাইন সুনামগঞ্জের সর্বস্তরের তৌহিদি জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ২ টায় সদর উপজেলার দিরাইর রাস্তার পয়েন্টে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে মিছিল শেষে প্রতিবাদ সভায় মাওলানা আব্দুল কাইয়ূম’র সভাপতিত্বে, মাওলানা রমজান হোসাইন ও মাওলানা আব্দুল্লাহ গাজীনগরীর যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শায়খুল হাদীস মাওলানা নুরুল ইসলাম খান, মাওলানা ইমদাদুল হক, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা ফরিদ আহমদ, মাওলানা তাহির আহমদ, মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মাওলানা এম এম ইলিয়াছ আলী, মাওলানা নুরুল ঈমান, হাফিজ আবু সাঈদ, হাফিজ মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা সামছুদ্দীন, ফরিদ আহমদ সহ প্রমূখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন বাংলাদেশ সরকারের উচিত ইজরায়েলের বিরুদ্ধে কুটনৈতিক তৎপরতা বাড়ানো। কুটনৈতিক তৎপরতা বাড়িয়ে ইজরায়েলের সব ধরনের পণ্য বর্জনের ডাক দেওয়া।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বিভিন্ন স্তরের দ্বীনদরদী হাজার হাজার তৌহদি জনতা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভা শেষে বিশ্বের মুসলিমদের মুক্তি ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
Related News
জগন্নাথপুরে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামসুদ্দিন সাদ্দামRead More
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান দরজায় পেট্রল ঢেলে আগুন দিয়েছেRead More



Comments are Closed