সিলেটে ১০৮ বস্তা ভারতীয় চিনিসহ একজন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় চিনিসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মো. আনিছ মিয়া (২২) গোয়াইনঘাট উপজেলার লাফনাউড বাজারের মৃত মজর মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাতে শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়াস্থ মুসলিম হাইস্কুলের পাশে চেকপোস্ট করাকালে একটি ট্রাক আটক করা হয়।
এসময় ওই ট্রাকে তল্লাসী চালিয়ে বালুর নিচ থেকে ১০৮ বস্তায় ৫ হাজার ৪শ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৪৮ হাজার টাকা বলে জানায় পুলিশ।
পরে চিনিসহ চোরাচালানে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed