জকিগঞ্জে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল জকিগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মাইজকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মো. এনাম উদ্দিন (৫২) নামে একজনকে গ্রেফতার করা হয়।এরপর আভিযানিক দল তার দেহ তল্লাশি করে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করে।
গ্রেফতারকৃত এনাম উদ্দিন জকিগঞ্জ উপজেলার মাইজকান্দি পূর্ব গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
এ ব্যাপারে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
Related News
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More



Comments are Closed