নতুন আরেকটি দল পেল নিবন্ধন, প্রতীক রকেট
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) নামে নতুন একটি দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে।
বুধবার (৯ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিএমজেপির প্রেসিডেন্ট সুকৃতি কুমার মণ্ডলের কাছে নিবন্ধন সনদ তুলে দেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
বিএমজেপির প্রেসিডেন্ট বলেন, ‘২০১৮ সালে নিবন্ধন পেতে আবেদন করেছিলাম। বিশেষ কারণে ওই সময় নিবন্ধন পাইনি। বাছাইয়ে আমরা ছিলাম। দুটি দলকে দেয়। আমরা প্রতিবাদ জানাই।’
তিনি বলেন, ‘আজকে কাঙ্ক্ষিত নিবন্ধন সনদ পেলাম। আজ স্বপ্ন পূরণ হয়েছে। ৫৪ বছরে আমরা রাজনীতির স্বাদ গ্রহণ করতে যাচ্ছি। ৩ কোটির মতো মাইনরিটি (সংখ্যালঘু) সম্প্রদায়ের মানুষ আছে। এখন আমরা রাজনীতি করার অধিকার পেলাম। আমরা রাজনৈতিকভাবে সচেতন। ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের সমর্থন আছে। আমাদের প্রতীক রকেট।’
জানা যায়, ২০১৭ সালে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি নামে নতুন দলের আত্মপ্রকাশ ঘটে। একাদশ সংসদ নির্বাচনে দলটি আবেদন করলেও বাছাই পর্ব পার হতে পারেনি। পরে এ নিয়ে আদালতের শরণাপন্ন হয়। গত ১১ ফেব্রুয়ারি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে (বিএমজেপি) নিবন্ধন দিতে ইসিকে নির্দেশ দেন হাইকোর্ট।
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবি পার্টি, গণ অধিকার পরিষদ (জিওপি), মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন।
এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি দায়িত্ব নেওয়ার পর আদালতের আদেশে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির পর বিএমজেপি নিবন্ধন পেল। এতে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াল ৫০-এ।
Related News
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলRead More
নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতিরRead More



Comments are Closed