দোয়ারাবাজারে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, চালক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোটরসাইকেলের ধাক্কায় জয়বুন্নেছা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের তাজুদ আলীর স্ত্রী।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার চকবাজার-পশ্চিম বাংলাবাজার সড়কে এ দূর্ঘটনাটি ঘটে।
পুলিশ চালক কামরুল হাসান (২২) এর ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে তাকে আটক করেছে। চালক কামরুল একই ইউনিয়নের জিরারগাও গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অপর একটি গাড়িকে ওভারটেক করার সময় কথিত মোটরসাইকেলের ধাক্কায় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন পথচারী বৃদ্ধা জয়বুন্নেছা। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পথিমধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed