জকিগঞ্জে প্রবাসির বাড়িতে ডাকাতি, আহত দুই নারী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় এক প্রবাসির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে প্রায় নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ও পাঁচ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বারঠাকুরী ইউনিয়নের মিনাপাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
ডাকাতদের হামলায় ওই পরিবারের দুই নারী আহত হয়েছেন। তাঁরা হলেন- রায়হান আহমদের স্ত্রী (২৪) ও বৃদ্ধ মা (৬০)।
পরিবারের বরাত দিয়ে বারঠাকুরী ইউপির চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু জানান, শুক্রবার দিবাগত রাতে ১০/১২ জনের ডাকাতদল মিনাপাড়া গ্রামের বুদু মিয়ার ছেলে রায়হান আহমদ ও প্রবাসী মোহাম্মদ আলীর বসতঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবার সদস্যদের বেঁধে মারধর করে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ও প্রায় ৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার লুট করে। প্রবাসী মোহাম্মদ আলীর ঘরে ডাকাতি করে পার্শ্ববর্তী গুলজার আহমেদের ঘরে প্রবেশ করে। তখন ওই ঘরের লোকজন ঘুম থেকে জেগে ওঠে চিৎকার করলে এলাকার লোকজন এগিয়ে আসেন। তখন ডাকাতদল পালিয়ে যায়। এ ঘটনায় পরিবারের লোকজন মামলার প্রস্তুতি নিচ্ছেন।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন মিয়া জানান, পুলিশ ডাকাতদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।
Related News
জৈন্তাপুরে বিএনপি নেতাসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকেRead More
আ.লীগের সেই সভাটি হয় সিলেটের রিসোর্টে, সীমান্ত পেরিয়ে সভা করে ভারতে ফিরলেন রনজিত
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ন-সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক এমপি রনজিতRead More



Comments are Closed