ছাতকে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনা বাহিনীর একটি টহল টিম।
শুক্রবার (৪ এপ্রিল) রাতে উপজেলার ক্যাম্পের মেজর আল জাবির মোহাম্মদ আসিফের নেতৃত্বে একটি সেনা টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কামারগাঁও গ্রামের তুরন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেন।
এ সময় সেনা টহল টিমের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে বাড়ির মালিক আছকন্দর আলীর পুত্র মো. তুরন মিয়া পালিয়ে যায়।
উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে দেশীয় তৈরী একটি আগ্নেয়াস্ত্র, নগদ ১ লাখ ৭ হাজার ৮০০শত টাকা, ছুরি ০৩ টি, ল্যাপটপ (Dell) ০১টি, বাইনো ০১ টি, বাটন মোবাইল ০৩ টি, এ টি এম কার্ড ১৩ টি, পাসপোর্ট ০২ টি, মাটুল ০১ টি, রামদা ০৫টি, টেটা ০২টি।
এব্যাপারে মেজর আল জাবির মোহাম্মদ আসিফ বলেন উদ্ধারকৃত অস্ত্র, টাকা ও মালামাল ছাতক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
ঢাকার বিমানবন্দর থেকে জগন্নাথপুরের প্রবাসফেরত সুজন নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: ওমান থেকে দেশের মাটিতে পা রেখেছিলেন যুবক এমডি সুজন (৩০)। কিন্তু ঢাকারRead More
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More



Comments are Closed