শান্তিগঞ্জে আওয়ামী লীগের উপদেষ্টা ছোয়াব আলী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: ডেবিল হান্ট অপারেশনে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছোয়াব আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ছোয়াব আলী সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সহচর আইনজীবী শফিকুল ইসলামের বাবা।
বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় ‘অপারেশন ডেভিল হান্ট’ এর বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছোয়াব আলীকে তাঁর নিজ বাড়ি উপজেলার পাথারিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী আকরাম আলী বলেন, ছোয়াব আলীকে সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed