Main Menu

রংপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই তরুণের

বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত দুজনই মোটরসাইকেল আরোহী ছিলেন। এ ঘটনায় আরও দুজন আরোহী আহত হয়েছেন।

মঙ্গলবার (১ এপ্রিল) বেলা আড়াইটার দিকে বদরগঞ্জ উপজেলার ট্যাক্সেরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আশিক (১৭) নামে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহত আশিক উপজেলার মধুপুর ইউনিয়নের পাকারমাথা ধনতোলা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি এ কে এম আতিকুর রহমান।

তিনি বলেন, উপজেলার ট্যাক্সেরহাট নামক স্থানে দুটি মোটরসাইকেলে চারজন আরোহী দ্রুতগতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তাদের সামনে ব্যাটারিচালিত একটি চার্জারভ্যান ছিল। ওই দুই মোটরসাইকেলচালক পাশাপাশি কথা বলতে বলতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে সড়কে ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আশিক নামে একজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে। এ ঘটনায় রিপন (১৬) ও লিপ্ত (১৫) নামে আরও দুজন আরোহী আহত হয়েছেন।

ওসি আরও বলেন, আশিকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। অপরজনের পরিচয় জানতে পুলিশ কাজ করছে।

Share





Related News

Comments are Closed