কুমিল্লায় আবাসিক হোটেল থেকে ১২ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার সদরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকার দায়ে ১২ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
শনিবার (২৯ মার্চ) দিবাগত রাতে উপজেলার জাগুরঝুলি বিশ্বরোড এলাকার ভিশন আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান এই অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জাগুরজুলী বিশ্বরোড এলাকায় সোনালী পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকে রাস্তার পশ্চিম পাশে ‘হোটেল ভিশন আবাসিকে’ অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার দায়ে অভিযান চালানো হয়।
এ সময় ওই হোটেল থেকে ১২ জন নারী-পুরুষকে অনৈতিক কর্মকাণ্ড, মাদক সেবনের দায়ে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল ভিশন আবাসিকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে ১২ জন নারী-পুরুষকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় তাদের।
Related News
পুকুরে গোসলে নেমে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি ও নাতনিসহ এক বৃদ্ধ পানিতে ডুবেRead More
ফেনীতে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীর মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে ইউনিক পরিবহণের একটি বাসের ধাক্কায়Read More



Comments are Closed