সৌদি আরবের মক্কায় ঈদের নামাজ আদায়
আন্তর্জাতিক ডেস্ক: ইসলাম ধর্মের পবিত্রতম স্থান মক্কায় মসজিদ আল-হারামে (গ্র্যান্ড মসজিদ) পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সৌদি আরবের স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে ঈদের নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পালন হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
মসজিদ আল-হারামে ঈদুল ফিতরের নামাজের ইমামতি করেন শায়খ আবদুর রহমান আস-সুদাইস। প্রায় একই সময়ে শুরু নবীজির শহর মদিনার মসজিদে নববিতে ঈদের নামাজ পড়ান খতিব আবদুল্লাহ বুয়াইজান।
প্রতিবছরের মতো এবারও ফজরের নামাজের আগেই মুসল্লিরা ঈদুল ফিতরের নামাজে অংশগ্রহণের জন্য মসজিদুল হারামের ভেতরে ও বাইরে উপস্থিত হন। ভিডিওতে দেখা গেছে লাখ লাখ মুসল্লির সমাগম। আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ঈদের নামাজে অংশ নিচ্ছেন তারা।
নামাজে সৌদি নাগরিক, প্রবাসী ও বিভিন্ন দেশ থেকে উমরাহ হজ করতে আসা হাজিসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে সমগ্র মুসলিম জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Related News
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাতRead More
কঙ্গোতে স্কুলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৯
আন্তর্জাতিক ডেস্ক: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় শহর বুকাভুতে দুটি স্কুল ও আশপাশের এলাকায়Read More



Comments are Closed