সৌদি আরবের সাথে মিল রেখে ধর্মপাশায় ঈদুল ফিতর উদযাপন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সুরেশ্বর দরবার শরীফের অনুসারী ও ভক্তরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন।
তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা ও একদিন আগে ঈদ পালন করে থাকেন।
রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলা সদরের দশধরী গ্রামের সুরেশ্বর দরবার শরীফের খলিফা মো. এখলাছ মিয়ার খানকায়ে শরীফে জামাতের সহিত ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন সুরেশ্বর দরবার শরীফের ভক্ত মো.পলাশ মিয়া।
একই দিন ও সময়ে ধর্মপাশা উত্তর পাড়া জুলহাস মিয়ার বাড়িতে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়। ইমামতি করেন মাওলানা রিফাতনূরী আল মোজাদ্দেদী। নামাজ শেষে যিকির আযকার ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed