জামালগঞ্জে বৌলাই নদীতে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের বৌলাই নদীতে নৌকা ডুবে ৪ জন নিহত ও ১০ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতদের মধ্যে এক জনকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মদনাকান্দি গ্রামের সুমন সরকারের ট্রলারে প্রতি শনিবার আশপাশের বিভিন্ন গ্রামের লোকজন মধ্যনগরে হাটবারে যাওয়া আসা করেন।
শনিবার (২৯ মার্চ) রাত ৯টার দিকে ওই যাত্রীবাহি ট্রলার নৌকাটি মধ্যনগর থেকে অতিরিক্ত যাত্রী ও মালামাল নিয়ে জামালগঞ্জের বেহেলি ইউনিয়নের দুর্গাপুর গ্রামে আসার পথে হেরা কান্দি গ্রামের নদীর বাঁক ঘুরতে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
মধ্যনগর উপজেলার সাপ্তাহিক হাট বাজারে জামালগঞ্জের বেহেলি ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন যাওয়া আসা করে। মধ্যনগর থেকে বাজার করে ফেরার পথে হেরাকান্দি গ্রামের বৌলাই নদীর মোড়ে বাঁক ঘুরার সময় যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। ট্রলারে প্রায় ৫০-৬০ জনের মতো যাত্রী ছিল। এতে প্রায় লক্ষাধিক টাকার মালামাল সহ ৪ জন নিহত ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত যাত্রীরা হলেন- জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের তাপন চক্রবর্তীর স্ত্রী বিউটি চক্রবর্তী (৪০), নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার হাতনি গ্রামের নিরদ সরকারের স্ত্রী কল্পনা রানী সরকার (৫০), হাতনি গ্রামের নিরেন সনরকারের মেয়ে শিশু জয়িতা সরকার (৬), নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের মেয়ে শিশু গঙ্গাঁ রানী সরকার (৮)।
এছাড়াও হাতনি গ্রামের নিরদ সরকারের শিশু ছেলে নিরব সরকার (১০) মুমূর্ষু অবস্থায় জামালগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্ররণ করেন।
বেহেলী ইউপি সদস্য দেবাশীষ সরকার জানান, মধ্যনগর থেকে যাত্রী বোঝাই নৌকাটি বেহেলি আসার পথে হেরাকান্দি গ্রামের পাশে বাঁক ঘুরার সময় নৌকাটি ডুবে যাওয়ার খবর পেয়েছি। এতে ৪ জন নিহত ও ১ জন আহত হয়েছে। এ ঘটনায় থানাকে অবহিত করা হলে থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে আসছেন, তিনি এখন রাস্তায় আছেন।
নৌকা ডুবির ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম।
Related News
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More
৫ বছরেও শেষ হয়নি সুনামগঞ্জে সোমেশ্বরী সেতুর কাজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দাদের স্বপ্নের সেতু এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। উপজেলার চারটিRead More



Comments are Closed