Main Menu

জকিগঞ্জে ১০০০ পিস ইয়াবাসহ যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

বুধবার (২৬ মার্চ) ভোরে জকিগঞ্জ আটগ্রাম-সিলেট সড়কের সামনে চেকপোস্ট পরিচালনা করে এসব মাদক জব্দ করা হয়।

আটক সোহেল আহমদ (৩০) সিলেট মহানগরীর শাহপরান থানাধীন শান্তিবাগ এলাকার সেলিম মিয়ার পুত্র। সে গাড়ি চালক বলে জানা গেছে।

পুলিশ জানায়, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে জকিগঞ্জ-আটগ্রাম-সিলেট সড়কের কাজলসার ইউনিয়নের আটগ্রাম মসজিদের সামনে চেকপোস্ট পরিচালনা কালে কালীগঞ্জ থেকে সিলেট অভিমুখে আসা একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় প্রাইভেট কারের বডির নিচের অংশে সুকৌশলে লুকানো পলিপারযুক্ত প্যাকেটে ১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Share





Related News

Comments are Closed