একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী শ্রীমতি সুষমা দাশ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী সুষমা দাশ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বুধবার (২৬ মার্চ) বিকেলে সিলেট নগরীর হাওলাদার পাড়ার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। বেশ কিছুদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন এই গুণি শিল্পী।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ই মার্চ গুরুতর অসুস্থ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে যান তিনি। এরপর অবস্থার অবনতি হলে বাসাতেই রাখা হয়। বর্ণাঢ্য জীবনের অধিকারী সুষমা দাশ একসাথে গান করেছেন বাউল সম্রাট শাহ আবদুল করিম, বাউল দুর্বিন শাহ, বাউল আলী হোসেন সরকার, বাউল কামাল পাশাসহ বাংলাদেশের প্রবীণ শিল্পীদের সঙ্গে।
লোকসংগীতে অবদানের জন্য ২০১৭ সালে একুশে পদকে ভূষিত হন সুষমা দাশ। এছাড়াও অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন লোকসংগীতের এই সাধক শিল্পী।
সুষমা দাশ ১৯২৯ খ্রীষ্টাব্দে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার শাল্লা থানার পুটকা গ্রামে জন্মগ্রহণ করেন। এই মহিয়সীর পিতা ছিলেন প্রখ্যাত লোককবি রশিকলাল দাশ এবং মাতা লোককবি দিব্যময়ী দাশ।
ছয়-ভাইবোনের মধ্যে সুষমা দাশ ছিলেন সবার বড়। তার ছোটভাই একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত রামকানাই দাশ ছিলেন উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের ক্ষণজন্মা এক মহাপুরুষ। এছাড়াও পরিবারের অনেক সদস্যই সঙ্গীতের সাথে জীবনযাপন করছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিলেটের সংস্কৃতি অঙ্গনে।
এদিকে, বুধবার সন্ধ্যে সাড়ে ৭টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্থরের নাগরিকের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ আনা হয়।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed