মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানালো সিলেট জেলা প্রেসক্লাব
বৈশাখী নিউজ ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানালো সিলেট জেলা প্রেসক্লাব।
বুধবার (২৬ মার্চ) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ক্লাবের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়।
পুস্পস্তবক অর্পনকালে ক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন ছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সহ সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, ইউএনবি’র জেলা প্রতিনিধি মোহাম্মদ মহসীন, যুগান্তরের ফটো সাংবাদিক মামুন হাসান, সমকাল’র ফটো সাংবাদিক ইউছুফ আলী, মাইটিভি’র ক্যামেরা পার্সন শাহিন আহমদ, খবরের কাগজের স্টাফ ফটো সাংবাদিক মামুন হোসেন এবং একাত্তরের কথার স্টাফ রিপোর্টার সাকিব আল মামুন প্রমুখ।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed